বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ। পৃথিবীর র্দীর্ঘতম সমুদ্র সৈকত, সমুদ্র ও দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ রোড, পাহাড়, নাফ নদী, সেন্টমার্টিন দ্বীপ সহ অসংখ্য পর্যটক স্পট নিয়ে গঠিত এই উপজেলা।
দেশের সুপারি ও লবনের চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখেন এই টেকনাফ উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা এই জনপদের একটিই দূর্ণাম মাদক! দেশের মানুষের মধ্যে একটি ভুল ধরণা হচ্ছে টেকনাফ উপজেলায় প্রায় অবৈধ ব্যবসায়ী কিন্তু সরকারি বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী এই উপজেলায় শতকরা মাত্র ২% মানুষ অবৈধ ব্যবসায় জড়িত! বাকি ৯৮% মানুষ অন্যান্য উপজেলার মতোই সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। নাফ রাইজিং লিমিটেড সাধারণ জীবন যাপন করা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে যারা খুবই পরিশ্রমী এবং উদ্যোগী তাদের জীবন মান উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। টেকনাফ উপজেলার মানুষ ভবিষ্যতের জন্যে সঞ্চয় করেন না বললেই চলে। কারণ টেকনাফ উপজেলা হচ্ছে একটি বানিজ্যিক শহর, ট্যুরিজম সহ বিভিন্ন সেক্টরে কাজের কোন অভাব নেই। কাজ করলেই টাকা ইনকাম করা যাবে ভাবনা থেকে টেকনাফ উপজেলার বাসিন্দারা সঞ্চয়ে অভ্যস্ত নয়। সেহেতু আমরা নাফ রাইজিং লিমিটেডের পক্ষ থেকে প্রজেক্ট-১ নামে একটি ড্র প্রোগ্রাম শুরু করেছি। এটি এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার টাকা হয়তো জমা করতেছেন, নয়তো বিনা সুদে একটি লোন পেয়েছেন। অর্থাৎ আপনি আমাদের ড্র প্রোগ্রামের মাধ্যমে দৈনিক ১০০ টাকা জমা দিচ্ছেন। এভাবে একই সাথে টেকনাফ উপজেলার ২০০ দোকানদার/ব্যবসায়ী প্রতি ১০ দিনে ২ লক্ষ টাকা জমা দিচ্ছেন এবং তা ড্রয়ের মাধ্যমে একজন সদস্যকে নগদে বিনা সুদে দেওয়া হচ্ছে। যারা টাকা গ্রহণ করছেন তারা মূলত সুদ বিহীন একটি ঋণ পাওয়ার মতোই এবং যারা একটু শেষের দিকে টাকা পাবেন তারা তাদের সঞ্চয়ের টাকা পাওয়ার মতোই। এভাবে ২০০ জন সদস্য যার যার টাকা আগে বা পরে পেতে সক্ষম থাকবে। ইতি মধ্যে (27/06/2026) এর মধ্যে ১১০ জন ব্যবসায়ী ২ লক্ষ টাকা করে ১ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছেন এবং এভাবে সর্ব্বমোট ২০০ জন ব্যবসায়ী টাকা পাবেন। মূলত নিজেদের জমানো টাকা নিজেরাই পাচ্ছেন, কেউ আগে বা কেউ পরে। নাফ রাইজিং এর লাভজনক ব্যবসা হচ্ছে প্রজেক্ট-২। একটি EMI সার্ভিস যার মাধ্যমে আমরা কাস্টমারদের কিস্তিতে মোবাইল বিক্রি করে থাকি। গত 03-09-2023 ইং তারিখ হতে টেকনাফ উপজেলায় আমাদের এই সার্ভিস চালু হয় এবং পরবর্তীতে উখিয়া উপজেলায়ও সার্ভিসটি চালু করা হয়েছে। এই সার্ভিসটি নিম্ন আয় ও মধ্যম আয়ের স্থানীয় নাগরিকদের জীবন মান উন্নয়নে ভুমিকা রাখবে বলে আমরা মনে করি। ইতি মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলায় কোন প্রকার ক্রেডিট কার্ড ছাড়া শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই আমরা ৫/৬ কোটি টাকার মোবাইল ফোন বিক্রি করেছি (27/06/2026)। কক্সবাজার জেলার পর সার্ভিসটি পুরো দেশে চালু করার পরিকল্পনা রয়েছে। Kursed Alam, Managing Director, Naf Rising Limited. নাফ রাইজিং লিমিটেড এর অধীনস্থ Naf Rising Investors Limited নামে আরও একটি কোম্পানীর যাত্রা শুরু হয়েছে। ২৭জন সদস্য নিয়ে গঠিত এই নাফ রাইজিং ইনভেস্টরস লিমিটেড জমি কেনা বেচার মধ্য দিয়ে ব্যবসা শুরু করেছে।Teknaf, Cox's Bazar
nafrisinggroup@gmail.com
01832 302230